Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 19

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 56

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 80

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 129

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 151

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 195

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 239

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 282

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 320

Warning: Undefined array key "action" in /home/rajaonline/public_html/wp-content/plugins/wp-remote-post-all/wp-remote-post-all.php on line 346
Blog – Testing Panel

Blog

  • চার্জিং পোর্ট ছাড়াই লঞ্চ হতেপারে নতুন ডিজাইনের আইফোনগুলি

     

    ইতিমধ্যেই আগামী বছরের নতুন আইফোনের আকার, আয়তন ও বিভিন্ন রিপোর্ট সম্পর্কে একাধিক রিপোর্ট আপনাদের সামনে আসতে শুরু করে দিয়েছে।২০২০ ও ২১ সালে যেসব আইফোনগুলি লঞ্চ হতে পারে তা সম্পের্কে একাধিক তথ্য প্রকাশ করেছে অ্যাপেল বিশ্লেষক মিং-চি কুও। মিং-চি কুও জানিয়েছেন ২০২১ সালের আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ যেতে চলেছে এবং এর সাথে বাদ যেতে চলেছে ইউএসবি টাইপ-সি পোর্টও, পরিবর্তে আসতে চলেছে সম্পূর্ণ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট টেকনোলজি। সম্প্রতি 9to5mac ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।

    আইফোন ৫ সিরিজে প্রথমবার লাইটনিং পোর্ট নিয়ে এসেছিল আইফোন কোম্পানি অ্যাপেল। এর পর থেকেই সব আইফোনে এই চার্জিং পোর্ট ব্যবহার হয়েছে। এমনকি এর পরে বেশিরভাগ আইপ্যাডেও লাইটনিং পোর্ট ব্যবহার করেছে কুপার্টিনোর কোম্পানিটি। এর পর প্রতি বছর কোম্পানির বিভিন্ন প্রোডাক্টে একের পর এক ফিচার যোগ হলেও লাইটনিং পোর্টে পরিবর্তন হয়নি।
    লাইটনিং পোর্টের পরে গ্রাহকের জন্য টাচ আইডি ফিচারের আইফোন নিয়ে এসেছিল অ্যাপেল। প্রায় গত দুই বছর ধরে আইফোনে টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ব্যবহার শুরু করেছে অ্যাপেল। তবুও থেকে গিয়েছিল লাইটনিং পোর্ট।

    লাইটনিং পোর্ট বাদ যাওয়া মানে ২০২১ সালে আইফোনে সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা যেতে পারে গ্রাহকদের কাছে । ২০১৭ সালের পর থেকে আইফোনের ডিজাইনে কোন পরিবর্তন দেখা যায়নি। আইফোনে লাইটনিং পোর্ট বন্ধ হয়ে গেলে কেবেল প্রস্তুতকারী কোম্পানিগুলিকে নতুন উপায় ভাবতে হবে।

    এছাড়াও আইফোন ১২ এর পর থেকে সব আইফোনে ওলেড ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপেল। ২০২০ সালের আইফোন মডেলের ডিসপ্লে বানাবে স্যামসাং ও এলজি।

  • লঞ্চের আগেই ফাঁস হলো Nokia 2.3-এর স্পেসিফিকেশন

     

    5 ডিসেম্বর লঞ্চ হতে পারে Nokia 2.3। লঞ্চের আগেই এই বাজেট স্মার্টফোনের সামনে এল কিছু তথ্য। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Nokia 2.3 ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে।

    স্পেসিফিকেশন :
    NokiaPowerUser ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Nokia 2.3 এর দাম 8,600 টাকা।এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে এসেছিল। ‘চারকোল’ রঙে লঞ্চ হতে পারে Nokia 2.3।
    Nokia 2.3 ফোনে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি HD ডিসপ্লে ও সাথে থাকতে পারে 3,920 mAh ব্যাটারি। এই ফোনে থাকতে পারে Bluetooth 5.0 সাপোর্ট।

    সম্প্রতি ভারতে Nokia 2.2 ফোনের দাম কমিয়েছিল HMD Global। 2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।

  • চলতি বছর লঞ্চ হবে OnePlus 8 Lite, একদম বাজেটের মধ্যে

    চলতি বছর লঞ্চ হবে OnePlus 8 Lite, একদম বাজেটের মধ্যে

    Oneplus 8 Lite :


    এই বছরই একসাথে তিনটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারে OnePlus। OnePlus 8 আর OnePlus 8 Pro ফোনের সাথেই চলতি বছর লঞ্চ হতে পারে OnePlus 8 Lite। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। একটি বাক্সের মধ্যে একগুচ্ছ OnePlus 8 Lite ডামি ফোনের ছবি প্রকাশে এসেছে।

    সম্প্রতি  প্রকাশিত রিপোর্টে একটি প্লাস্টিক কনটেনারের মধ্যে একসাথে অনেকগুলি ফোনের ছবি সামনে এসেছে। এই বাক্সের মধ্যে শেষ ফোনের পিছনে OnePlus এর লোগো রয়েছে। নীল রঙের এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। সাথে একটি LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। এই ছবি সামনে আসার পরেই একাধিক রিপোর্টে এই ফোনকে নতুন OnePlus 8 Lite হিসাবে দাবি করা হয়েছে।

    স্পেসিফিকেশন :-
    OnePlus 8 Lite ফোনে থাকতে পারে MediaTek Dimensity 1000 চিপসেট। বিগত কয়েক বছর ধরেই একসাথে দুইটি করে স্মার্টফোন লঞ্চ করে OnePlus। তবে 2020 সালে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে কোম্পানির তৃতীয় স্মার্টফোন। যদিও অনেকে মনে করেন OnePlus 8 Lite ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 765 অথবা 765G চিপসেট ব্যবহার হতে পারে। মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য সম্প্রতি এই 5G চিপসেট লঞ্চ করেছে Qualcomm।

    ডামি ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। অনেকেই বলছেন OnePlus 8 Lite ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনে থাকতে পারে একটি 90Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে।

    OnePlus 8 Lite ফোনের পিছনের ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল অথবা 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকতে পারে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর। ফোনে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট। গত বছর লঞ্চ হয়েছিল OnePlus 7। একই দামে বাজারে আসতে পারে নতুন OnePlus 8 Lite।

     

  • লঞ্চ হলো Nokia C1 মাত্র 4,200 টাকায়

    লঞ্চ হলো Nokia C1 মাত্র 4,200 টাকায়

     

    HMD গ্লোবাল সংস্থা তাদের নোকিয়া ব্র্যান্ডের C সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে Nokia। নোকিয়া C1 য়ের অ্যান্ড্রয়েড 9 গো এডিশান  অপারেটিং সিস্টেমে চালিত

    স্মার্টফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে।প্রায় এক সপ্তাহ আগে ইজিপিটে Nokia 2.3 নামে লঞ্চ করা হয়েছিল এই স্মার্টফোনটি। আর এই ডিভাইসের স্পেক্স Nokia 1 Plus য়ের থেকে কিন্তু খুব একটা আলাদা নয়। এই ফোনটি কেনিয়া, নাইজেরিয়া আর অন্য কিছু দেশেও লঞ্চ করা হয়েছিল। আর কোম্পানি অফিসিয়ালি Nokia C1 ফোনের দাম জানায়নি। তবে এই ডিভাইসটির দাম প্রায় 4,200 টাকা হতে পারে বলে মনে করা হয়েছে (KES ৬,০০০ লিস্ট দেখে অনুমান করা হয়েছে)।

    Nokia C1 ফোনে আছে 5.45 ইঞ্চির ডিসপ্লে আর এর রেজিলিউশান 960×480 পিক্সেল। ফোনে আছে IPS প্যানেল। আর এর সঙ্গে এই ফোনে স্ক্র্যাচ ইত্যাদি থেকে বাচানোর জন্য ফোনের ফ্রন্টে শক্তিশালী গরিলা গ্লাস দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে কোয়াড কোর CPU এছাড়াও আছে মিডিয়াটেকের SoC। আর এই ফোনে আপনারা 1GB র‍্যাম পাবেন আর সঙ্গে পাবেন 16GB র ইন্টারন্যাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 64GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

    Nokia C1 ফোনটিতে আপনারা 5 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাবেন আর সঙ্গে আছে একটি LED ফ্ল্যাশ। আর এই ফোনে আপনারা ফ্রন্টেও একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। আর সঙ্গে আছে ডুয়াল 3G কানেক্টিভিটি। আর এই ফোনে আপনারা 25000 mAh -এর ব্যাটারি পাবেন।

  • Realme 5 সিরিজে Realme লঞ্চ করতে চলেছে Realme 5i

     

    Realme এর ৫ সিরিজে রেলমে ৫ ও রেলমে 5s এর পর আরও এক নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। RMX2030 মডেল নম্বরের এই স্মার্টফোন Realme 5i নাম লঞ্চ করা হবে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Realme 5i স্মার্টফোনটিকে। তাই মনে করা হচ্ছে সম্প্রতি এটি লঞ্চ করা হবে। যদিও ইন্টারনেটে এই স্মার্টফোন সম্পর্কে বিশেষকিছু তথ্য সামনে আসেনি।

     

    https://www.youtube.com/watch?v=eN1C3aP6Pm8

    Realme 5i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi a/b/g/n/ac সাপোর্ট।Realme 5 থেকে কিছু ফিচার আদল-বদল করে লঞ্চ করা হতে পারে Realme 5i কে।চলতি বছর একই কাজ করেছিল চিনের এই স্মার্টফোন কোম্পানিটি। Realme 3 লঞ্চের পর সেই ফোন থেকে কিছু ফিচার কাটছাট করে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3i। Realme 5i ফোনের ক্ষেত্রেও সেই একই ঘটনা সত্যি হতে চলেছে আবার। এখনও Realme 5i লঞ্চ সম্পর্কে মুখ খোলেনি Realme কোম্পানি।

    DroidShout ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় একসাথে এই ফোন লঞ্চ হবে।

  • নতুন চমক নিয়ে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে VIVO

     

    আবারো নতুন চমক নিয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চীনা কোম্পানি Vivo। Vivo অফিসিয়াল লঞ্চ ডেট জানিয়ে দিলো তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোন Vivo X30 এর। এই স্মার্টফোনটিকে আগামী 16 ডিসেম্বরে লঞ্চ করা হবে। এরসাথে কোম্পানি ভিভো এক্স৩০ প্রো ও লঞ্চ করতে পারে। অনুমান করা যায় এই স্মার্টফোনের মাধ্যমে বাজারে আস্তে চলেছে আরো এক 5G স্মার্টফোন । এই ফোনের প্রধান ফিচার হবে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

    চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট জানায় কিন্তু 16 তারিখ Vivo X30 কেবল চীনেই লঞ্চ হবে। প্রসঙ্গত Vivo x30 কে কিছুদিন আগে ইন্টারনেটের একটি সাইটে Vivo V1938CT মডেল নম্বরে দেখা যায়। সেখানে জানানো হয়েছিল এই ফোনটি Android 9 Pie অপারেটিং সিস্টেমে আসবে। এছাড়াও থাকছে 1.79 গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ও 8 জিবি র‌্যাম দেওয়া হবে।

    স্পেসিফিকেশন :
    বিভিন্ন সূত্র থেকে জানা গেছে Vivo X30 ফোনে পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হতে পারে। এই লেন্স Huawei P30 Pro এবং Oppo Reno 10X Zoom সহ বেশকিছু আগেই ব্যাবহার করা হয়েছে। পেরিস্কোপ ক্যামেরায় 60x জুম সাপোর্ট করবে। এছাড়াও ভিভো এক্স৩০ ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও 60x জুমের সাথে সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও থাকবে।

    অন্যান্য ফিচারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় Vivo x30 ফোনে 90Hz রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আরও, সাথে থাকবে এক্সিনস 980 5Gচিপসেট প্রসেসর।

    এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ক্যামেরা থাকবে। সেলফির জন্য এই ফোনে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এই ফোনে 4,500 mAh ব্যাটারি থাকবে।

  • samsung galaxy A91 এর কিছু স্পেসিফিকেশন জেনে নিন লঞ্চের আগেই

     

    সম্প্রতি লঞ্চ হবে স্যামসুং গ্যালাক্সি A91। লঞ্চের আগে সামনে এল এই ফোনের কিছু স্পেসিফিকেশন। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। Samsung Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার করেছিল স্যামসুং। Galaxy A91 ফোনের পিছনে চার কোনা ক্যামেরা মডিউল থাকছে। এছাড়াও Galaxy A91 ফোনে Galaxy S11 ফোনের বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

    91Mobiles ওয়েবসাইটে Samsung Galaxy A91 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে ভালো করে এই ফোনটিকে দেখা যায়। Galaxy A91 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। Samsung Galaxy Note 10 সিরিজেও এই একই ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।

    স্পেসিফিকেশন :
    এই ফোনে এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকছে 512GB পর্যন্ত মাইক্রো ইউএসবি কার্ড স্টোরেজ সাপোর্ট।

    এছাড়া Galaxy A91 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Ful HD+ রেজোলিউশন ডিসপ্লে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা, এই প্রাইমারি ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পারে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।Galaxy A91 ফোনের দুটি দেখতে পাবো এর একটিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে, আবার অন্য ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে।

    SamMobile এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A91 ফোন লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হবে।এই বছরই ভারত সহ একাধিক দেশে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি।

    A91 ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট, থাকছে স্পিকার গ্রিল আর মাইক্রোফোন। কিন্তু ছবিতে ফোনের পিছনে অথবা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোনো দেখা যায়নি, তাই এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

  • Qualcomm-এর নতুন তিনটি 5G চিপসেট স্মার্টফোনে ব্যাবহার হবে 2020 সালে

    মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ নতুন তিনটি চিপসেট লঞ্চ করল Qualcomm। ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুনSnapdragon 865 চিপসেট। Snapdragon 855+ চিপসেটের উত্তরসূরি Snapdragon 865 চিপসেটে থাকছে X55 5G মোডেম সাপোর্ট। আগের থেকে 25 গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে Snapdragon 865। 2020 সালের শুরুতে Xiaomi, Oppo ও ZTE ফ্ল্যাগশিপ ফোনে এই চিপসেট ব্যবহার হবে।

    ফ্ল্যাগশিপ চিপসেট ছাড়াও মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ দুটি নতুন মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। এই চিপসেট দুটি হল Snapdragon 765 আর Snapdragon 765G। 2020 সালের শুরুতে HMD Global ফোনে এই চিপসেট দেখা যাবে।

    স্পেসিফিকেশন :
    নতুন চিপসেট সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আনেনি Qualcomm। Snapdragon 865 চিপসেটে থাকছে উন্নত এআই ইঞ্জিন, যেখানে প্রতি সেকেন্ডে এক ট্রিলিয়ন অপারেশন করা যাবে। এছাড়াও Snapdragon 865 চিপসেটে থাকছে 8K 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও রেকর্ডিং ক্ষমতা। অন্যদিকে Snapdragon 765 আর Snapdragon 765G চিপসেটে HDR 10, 4K ভিডিও রেকর্ডিং আর 192 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট থাকছে।

    এরই সাথে সাথে পরবর্তী প্রজন্মের আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লঞ্চ করেছে কোম্পানি। 3D Sonic Max নামের এই ফড়িংয়েরপ্রিন্ট সেন্সরে একসাথে দুটি আঙুল ব্যবহার করা যাবে।

  • নতুন ডিজাইনে লঞ্চ হলো মটোরোলা এই ফোন, দেখেনিন স্পেসিফিকেশন গুলি

    গত ৩ ডিসেম্বর Motorola One Hyper লঞ্চ হলো ব্রাজিলে। এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই প্রথম কোন Motorola ফোনে এই ডিজাইন দেখা যাচ্ছে।

    ডিসপ্লে ও RAM :
    Motorola One Hyper ফোনে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে এবং এই ফোনে পপ-আপ ক্যামেরা থাকার জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। পপ-আপ ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে Snapdragon 675 চিপসেট থাকবে। সাথে থাকবে 4GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।

    ক্যামেরা :
    এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর camera। এই ক্যামেরায় 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও আর 60 টি ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও 120 টি ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD স্লো মোশন ভিডিও আর 240 টি ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 720p ভিডিও রেকর্ড করতে পারবেন।

    কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ নাইট ভিশন মোড আছে। এই ফোনে থাকছে একটি 3.5 mm জ্যাক আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,600 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

  • নতুন রূপে LG G Pad 5 10.1 সাথে থাকছে 8,200mAh ব্যাটারি

     

    নতুন ট্যাবলেট লঞ্চ করল LG। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে নতুন LG G Pad 5 10.1। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি Snapdragon 821 চিপসেট, 8 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের সামনে থাকছে একটি 10.1 ইঞ্চি ডিসপ্লে। মেটাল ফ্রেমের এই ডিভাইসের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।

    দাম :
    ভারতীয় মূদ্রায় LG G Pad 5 10.1 এর দাম প্রায় 26,800 টাকা। সিলভার কালারে এই ট্যাবলেট লঞ্চ হয়েছে।

    স্পেসিফিকেশন :

    LG G Pad 5 10.1 ট্যাবলেটে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। নতুন এই ট্যাবলেটে থাকছে একটি 10।1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকবে Snapdragon 821 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।

    ছবি তোলার জন্য LG G Pad 5 10.1 তে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের ভিতরে থাকছে একটি 8,200 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য LG G Pad 5 10.1 তে থাকছে Bluetooth v4.2, Wi-Fi 802।11 a/b/g/n/ac, USB Type-C পোর্ট, 3.5 mm অডিও পোর্ট, GPS।

  • নতুন রূপে স্মার্টফোন, এই ফোন থাকছে সোলার প্যানেল

     

    ভারতীয় বাজরে এল সোলার চালিত স্মাটফোন Solophone । বিগত কয়েক বছর ধরে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি সোলার এনার্জির উপর ব্যাপকভাবে জোর দিয়েছে। এই এনার্জি শুধু পরিবেশের জন্য ভালো তা নয়, এটি প্রচলিত শক্তির বিদ্যুতের ব্যবহার ও কমায় । প্রথম অবস্থায় কোম্পানি এই ফোনকে নির্দিষ্ট সংখ্যায় উপলব্ধ। যার কারণে আগে আসার ভিত্তিতে এই ফোনটিকে কিনতে পারবেন গ্রাহকরা। ফোনটি কেবল ৪৯০ টাকায় বুক করতে পারবেন www।solophone।in ওয়েবসাইটে থেকে।

    লঞ্চের আগেও কোম্পানি Solophone কে ১৬ মাস ব্যবহার করেছে। আগামী বছরের শুরু থেকেই এই ফোনের ডেলিভারি শুরু হবে। আসুন জেনে নেই কোম্পানি এই ফোনে কি প্রযুক্তি ব্যবহার করেছে।

    স্পেসিফিকেশন :
    সাধারণ স্মার্ট ফোন কিছুক্ষন ব্যাবহার করার পরে গরম হয়ে যায় এবং আমরা গেম ইন্স্টল্ করলে ফোন হ্যাং করে, এই সকল সমস্যা এড়ানোর জন্য কোম্পানি এই ফোনটিতে AFSC প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।

    ওভারচার্জ হয়ে ব্যাটারি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য এই ফোন S.P.I.T প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে।
    S.A.M.S- প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের চার্জ ৭০ শতাংশ থেকে কম হলেই ফোনটি চার্জ হতে শুরু করবে।

    L.T.B.B.S.T – এই ফোনে L.T.B.B.S.T প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটি সাধারণ ব্যাটারির তুলনায় ৪৫ শতাংশ দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়। এই কারনে ফোনকে বারবার চার্জ করার সমস্যা থেকে মুক্তি।

    মোবাইল সেলে লাগানো ছোট ছোট সোলার প্যানেল এনার্জি একত্রিত হয়ে ব্যাটারিকে চার্জ করার জন্য S.N.H.P.C.T প্রযুক্তি ব্যাবহার করেছে কোম্পানি।

  • শীঘ্রই Meizu Note 9 আসছে ভারতে, ৪০০০ mAh ব্যাটারি সহ

    গত মার্চ মাসে চীনে লঞ্চ হয়েছিল Meizu Note 9। এই ফোনটিকে ভারতে লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু কোম্পানির । Meizu Note 9 ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও mCharge চার্জিং সাপোর্টের সাথে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
    BIS ওয়েবসাইটের তথ্য অনুযায়ী Meizu Note 9 ফোনের মডেল নম্বর M923H । ফোনটি ৪ ও ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভারতে এর দাম শুরু হতে পারে ১২,০০০ টাকা থেকে।

    স্পেসিফিকেশন :
    এই ফোনে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে,যার স্ক্রিন রেজল্যুশন ১০৮০x২২৪৪ পিক্সেল। এই ফোনে আপনি পাবেন ৪/৬ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ। ফোনটি Android 9 Pie অপারেটিং সিস্টেমে চলে।

    ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। যার প্রথমটি ৪৮ মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি ৫ মেগাপিক্সেলের। এছাড়াও সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেল(২.০ অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা। মেইজু নোট ৯ এ ফাস্ট চারজিংএর সাথে ৪০০০ এমএইচ ব্যাটারি সাপোর্ট।

  • নতুন অফারে মাত্র ১৪১ টাকায় পাবেন জিও ফোন

     

    জিও ফোন বিগত বছর সেরা ফিচার ফোনগুলির তালিকায় ছিল। বাজারে জিওফোন ২ কিনতে গেলে আমাদের ২,৯৯৯ টাকা খরচ করতে হবে। এছাড়া জিওর অফিসিয়াল ওয়েবসাইট http://www.jio.com/ থেকেও কিনতে পাওয়া যায় এটি। ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি এখন মাত্র ১৪১ টাকার E M I -এর সঙ্গে কিনতে পারবেন।

     

    স্পেসিফিকেশন :

    বর্তমান ফোনের সকল ফিচার পেয়ে যাবেন জিও ফোন ২ তে ।এটি দেখতে ব্ল্যাকবেরি ফোনের মতো। এটিতে রয়েছে ২।৪ ইঞ্চির QWVGA ডিসপ্লে এবং KAI অপারেটিং সিস্টেম ।

    জিও ফোন ২ তে থাকছে 512 MB RAM এবং 4 Gb ইন্টারনাল স্টোরেজ ও 128 Gb পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ suport । আর থাকছে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও একটি ভিজিএফ্রন্ট ক্যামেরা সেন্সর।
    2000 mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যাবহার হয়েছে। এছাড়াও থাকছে voLTE, VoWiFi, NFC, GPS, ব্লুটুথ এবং FM রেডিও সুবিধা জিও ফোন ২ তে।

     

     

  • 5000mAh এর ব্যাটারির সাথে লঞ্চ হলো Vivo Z51

    ভিভো চিনে তাদের Z সিরিজের নতুন ফোন Vivo Z5i লঞ্চ করেছে আর Vivo Z5i ফোনের দাম প্রায় 18,300 টাকা। আর এই ডিভাইসটি Vivo U3র রিব্র্যান্ড। আর এই ডিভাইসটি ভারতে সম্প্রতি Vivo U20 নামে লঞ্চ করা হয়েছে।Vivo Z5i 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের ফোন। আর এই ফোনে আছে জেড ব্লু আর ওসিয়ান ব্ল্যাক কালার। আর এই ফোনটি চিনে ভিভোর অনলাইন স্টোরে কেনা যাবে।

    স্পেসিফিকেশন :
    Vivo Z5i ফোন টিতে 6।53 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এটি ফুল HD+ রেজিলিউশান। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ আছে । এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার-এর সাথে আসবে। আর এই ফোনে আপনারা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

    এই Vivo Z51 ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 16MP র প্রাইমারি সেন্সার যুক্ত, আর এর সঙ্গে এই ফোনের 8MP র আল্ট্রাওয়াইড সেন্সার আছে এবং এই ফোনে আছে 2MP র ম্যাক্রো সেন্সার আর ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র সেলফি ক্যামেরা। আর এই ফোনের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

    স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর Funtouch OS 9.2 তে কাজ করে,। এই ফোনে আপনারা পাবেন একটি 5000mAh এর ব্যাটারি আর যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

  • আরো দুর্দান্ত ফিচারসহ Infinix band 5

     

    দুর্দান্ত ফিচার সহ নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Infinix। Mi Band 3i এর প্রতিযোগিতায় গত বুধবার ভারতে লঞ্চ হয়েছে নতুন Infinix Band 5। Infinix এর নতুন বাজেট ফিটনেস ব্যান্ডে থাকছে IPS ডিসপ্লে, ফিটনেস ট্র্যাকিং আর নোটিফিকেশন। IP67 সার্টিফায়েড Infinix Band 5 সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। নতুন এই ফিটনেস ট্র্যাকারে থাকছে 24×7 হার্ট রেট সেন্সর। কোম্পানির দাবি এক চার্জে 20 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

    স্পেসিফিকেশন :
    Infinix Band 5 এ রয়েছে 0.96 ইঞ্চি কালার ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফিটনেস অ্যাক্টিভিটি ও স্মার্টফোনের নোটিফিকেশন দেখা যাবে। 24 ঘণ্টা হার্ট রেট দেখতে থাকবে Infinix Band 5। হার্ট রেট চরম সীমার উর্ধে গেলেই ফিটনেস ব্যান্ডে ভাইব্রেশন শুরু হবে। স্টেপ কাউন্ট, ক্যালোরি মিটার সহ আরো অন্যান্য ফিটনেস অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে এই ডিভাইস।

    এক চার্জে 20 দিন চলবে এই ব্যান্ড। কিন্তু হার্ট রেট মনিটর অন থাকলে এক চার্জে 5-7 দিন চলবে এই ডিভাইস। Infinix Life 2.0 অ্যাপ ব্যবহার করে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে Infinix Band 5।

    দাম :
    ভারতে Infinix Band 5 এর দাম 1,799 টাকা। 3 ডিসেম্বর থেকে Flipkart থেকে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে এই ফিটনেস band।

  • 5G সাপোর্টের পাওয়ারফুল স্মার্টফোন আনলো Honor

     

    Honor তাদের নতুন সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করবে View 30 এবং View30 Pro (V30 Pro)। এই দুটো ফোনেই থাকবে হুয়াওয়ের লেটেস্ট কিরিন ৯৯০ প্রসেসর ডুয়েল মোড 5G সাপোর্ট।5G/4G ডুয়েল মোড সাপোর্ট করা এই দুই ফোনেই দুটি করে সিম স্লট পাওয়া যাবে, এর সাথে নেটওয়ার্কের ক্ষমতা অনুযায়ী যেকোনো নেটওয়ার্ক সুইচ করতে পারবে। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েগেছে এই ফোন।

     

    ক্যামেরা :

    Honor কোম্পানি view 30 সিরিজের ক্যামেরার উপর ব্যাপক জোর দিয়েছে। View30 তে পাওয়া যাবে সুপারসেনসিং তিনটি রিয়ার ক্যামেরা।প্রাইমারি ক্যামেরা ৪০ মেগাপিক্সেল সোনি আইএমএক্স৬০০ সেন্সর,১২ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল সিনে ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ক্যামেরা। View30 Pro তেও একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কেবল ওয়াইড এঙ্গেল ক্যামেরাকে অটো ফোকাস অ্যাপারচার আরো ভালো করা হয়েছে।

     

    অন্যান্য স্পেসিফিকেশন :

    অনার view 30 এবং view 30 pro ফোনে ৬।৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৯১।৪৬ শতাংশ। দুটো ফোনই কিরিন ৯৯০ চিপসেটের সাথে এসেছে। এছাড়াও আছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যদিও ভিউ৩০ প্রো ২৫৬ জিবি স্টোরেজের সাথেও পাওয়া যাবে। এদিকে ভিউ৩০ তে দেওয়া হয়েছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি এবং ভিউ৩০ প্রো তে দেওয়া হয়েছে ৪,১০০ এমএএইচ ব্যাটারি। দুটো ফোনেই ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ভিউ৩০ প্রো ফোনে ২৭ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট ও রয়েছে।

  • এক নজরে দেখে নিন Realme X2 Pro-এর স্পেসিফিকেশন

     

    দিন যত যাচ্ছে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। লঞ্চের পরে Realme X2 Pro এর স্পেসিফিকেশনগুলি স্মার্টফোন আগ্রহীদের নজর কেড়েছে। এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, শক্তিশালী প্রসেসর ছাড়াও অনেক সুবিধা রয়েছে।

    ডিসপ্লে :
    ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ফোনের screen to body রেশিও ৮৫ %-এর বেশি। এই ফোনে ছোট্ট ওয়াটার ড্রপ নচ রয়েছে।

    স্টোরেজ :
    দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ১২ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।

    প্রসাসের :
    Android ৯.০ (Pie), Octa-core প্রসেসর আর Qualcomm SDM855 Snapdragon 855 চিপসেট।

    ক্যামেরা :
    ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর Sony IMX363, + ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

    অন্যান্য স্পেসিফিকেশন :
    এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি ও সাথে রয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port। ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা।

  • মধ্যবিত্তের সাধ্যেই এবার আইফোন

     

    মধ্যবিত্তের বাজেটে আইফোন লঞ্চ নিয়ে জল্পনা চলছে অনেক দিন ধরেই।অনেকেই মনে করে আগামী বছরই নতুন বাজেটে আইফোন লঞ্চ করবে অ্যাপেল। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে বিভিন্ন তথ্য সামনে এসেছে। কয়েক বছর আগে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছিল আইফোন si। সব ঠিক থাকলে ২০২০ সালের প্রথমার্ধেই বাজারে আসবে আইফোন Si 2।

    র‍্যাম ও ডিসপ্লে:
    কয়েক সপ্তাহ আগেই অ্যাপেল বিশ্লেষক মিং চি-কুও জানিয়েছিল ২০২০ সালের মার্চ মাসে নতুন আইফোন নিয়ে কাজ শুরু হবে। এই আইফোন দেখতে অনেকটা আইফোন ৮ এর মতো হবে। ফোনে থাকবে লেটেস্ট a১৩ বায়োনিক চিপ। কুও জানিয়েছেন আইফোন Si 2 মডেলে 3 জিবি র‍্যাম থাকবে।
    আইফোন Si 2 ফোনে থাকতে পারে একটি ৪.৭ ইঞ্চি ডিসপ্লে। এই ফোন থেকে ফেস আইডি বদলে আসছে টাচ আইডি। অর্থাৎ অনেক দিন পরে নতুন কোনো আইফোনে হোম বাটন ফিরে আসছে।

     

    এবার বাজেট সেগমেন্টে কোম্পানির ভিত মজবুত করতে আসছে আইফোন Si 2। প্রধানত যে সব গ্রাহক এখনও আইফোন ৬ অথবা আইফোন ৬এস সিরিজ ব্যবহার করেন সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে আসছে নতুন আইফোন এসই ২।

    সেপ্টেম্বর মাসে তিনটি নতুন আইফোন লঞ্চ করেছিল অ্যাপেল। এই ফোনগুলি হল আইফোন ১১, আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স।  ভারতে ২৭ সেপ্টেম্বর নতুন আইফোন বিক্রি শুরু হবে।

  • চারটি ক্যামেরা সহ আসছে এই 5G স্মার্ট ফোন

     

    স্মার্টফোনের দুনিয়ায় lenovo কোম্পানি নিয়ে এসেছে 5g স্মার্টফোন, এটি এসময়ের সব থেকে কম দামের 5g স্মার্টফোন। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ইতিমধ্যে এই ফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে । এতে 8Gb RAM ও 256Gb ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং ডিভাইসে ব্যাক কোয়াড ক্যামেরা আছে ।

    নেটওয়ার্ক স্পিড :
    Lenovo Z6 pro 5G নাম এই ফোনটি লঞ্চ হবে। ফোনটি 5G+4G ডুয়াল কোয়াড স্ট্যান্ডবাই হিসাবে আসবে। অর্থাৎ এই ফোনটিতে আপনি একসাথে 4G ও 5G সিমকার্ড ব্যাবহার করতে পারবেন। এর ডাউনলোড স্পিড হবে 2.02Gbps পর্যন্ত এবং আপলোড স্পিড হবে 406Mbps পর্যন্ত।

    ক্যামেরা :
    যদি আমরা এই ফোনের ক্যামেরা দেখি তাহলে আমরা দেখবো এই ফোন আপনি পেয়ে যাবেন চারটি পিছন ক্যামেরা। যার একটি থাকবে 48 মেগাপিক্সেল, অন্যান্য গুলি যথাক্রমে 16 +8+2 মেগাপিক্সেলের থাকবে। এর সাথে সাথে ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

    স্পেসিফিকেশন :
    Z6 pro এর স্পেসিফিকেশন দেখি তবে এই ফোন 6.39 ইঞ্চির ডিসপ্লে ও লিকুইড 2.0 কুলিং সয়েস্টেম এর সাথে ইনবিল্ড। আর এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর-এ চলবে।

  • এবার আরো ভালো Realme XT -র ক্যামেরা

    কোম্পানি Realme XT র নতুন আপডেটের ভার্সান নাম্বার RMX1921_11_A।13 ।

    এই আপডেটের জন্য কিছু সমস্যা মিটেছে whats app এর ইমেজ কোয়ালিটি এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও কোয়ালিটি ভাল হয়েছে, ফ্রন্ট ক্যামেরাতে নাইটস্কেপ মোড যুক্ত করা হয়েছে । ডার্ক এনভায়ারনমেন্টে নয়েজ উন্নত করে আলট্রা ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাবহার হয়েছে। এর সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট সংসার আরো ভালো করা হয়েছে। এবং আলট্রা ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সমস্যাগুলি ঠিক করা হয়েছে।